বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU) তে এইচএসসি প্রোগ্রামে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা কর্মব্যস্ততা বা বিভিন্ন কারণে নিয়মিত কলেজে ভর্তি হতে পারেননি, তাদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একটি বিশাল সুযোগ। ঘরে বসেই এইচএসসি সম্পন্ন করার এই সুযোগটি প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী গ্রহণ করে থাকে।
আজকের এই পোস্টে আমরা BOU HSC Admission 2026 এর আবেদনের যোগ্যতা, আবেদনের শেষ তারিখ, ভর্তি ফি, প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইনে আবেদনের সম্পূর্ণ নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তির যোগ্যতা ২০২৬
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ভর্তির জন্য খুব বেশি কঠিন শর্ত নেই।
১. আবেদনকারীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জিপিএ কোনো বিষয় নয়।
২. যে কোনো সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এমনকি ১০ বছর আগের শিক্ষার্থীরাও পারবে।
৩. ভর্তির জন্য কোনো বয়সসীমা নেই।
৪. যে কোনো বিভাগ – বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে আবেদন করা যাবে।
আরো পড়ুনঃ টঙ্গী সরকারি কলেজ ডিগ্রি প্রাইভেট ভর্তি হতে কি কি কাগজ লাগবে
BOU HSC ভর্তির শেষ তারিখ ২০২৬
২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে। আবেদন চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করে ভর্তি ফি জমা দিতে হবে। সময় বাড়ানো হলে বিশ্ববিদ্যালয় নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে।
ভর্তি হতে কত টাকা লাগে?
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ভর্তিতে খরচ অন্যান্য কলেজের তুলনায় অনেক কম।
প্রথম বর্ষে ভর্তি হতে মোট ৪,৫২৩ টাকা লাগে। এর মধ্যে রয়েছে:
ভর্তি ফি – ৫০০ টাকা
রেজিস্ট্রেশন ফি – ২০০ টাকা
কোর্স ফি – প্রতি কোর্স ৭৫০ টাকা
আইডি কার্ড ও অন্যান্য ফি
দ্বিতীয় বর্ষে একই পরিমাণ টাকা লাগবে। মোট ২ বছরে প্রায় ৯,০০০ টাকায় এইচএসসি সম্পন্ন করা যায়। ফি bKash, Nagad বা DBBL এর মাধ্যমে দেওয়া যায়।
প্রয়োজনীয় কাগজপত্র
১. এসএসসি সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি
২. পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
৩. জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনের কপি
৪. অনলাইন আবেদনের প্রিন্ট কপি
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি ভর্তির আবেদন নিয়ম ২০২৬
ঘরে বসেই খুব সহজে আবেদন করতে পারবেন।
আরো পড়ুনঃ ডিগ্রী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি বিজ্ঞপ্তি
ধাপ ১: প্রথমে bou.ac.bd বা osapsnew. bou.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ ২: সেখান থেকে Open School থেকে HSC Program সিলেক্ট করুন।
ধাপ ৩: Apply Now বাটনে ক্লিক করে আপনার এসএসসি রোল, রেজিস্ট্রেশন ও ব্যক্তিগত তথ্য দিন।
ধাপ ৪: আপনার ছবি ও স্বাক্ষর আপলোড করুন (৩০০x৩০০ পিক্সেল)।
ধাপ ৫: স্টাডি সেন্টার নির্বাচন করুন। আপনার কাছাকাছি সরকারি কলেজ সিলেক্ট করবেন।
ধাপ ৬: সব তথ্য ঠিক থাকলে bKash / Nagad দিয়ে পেমেন্ট করুন।
ধাপ ৭: পেমেন্ট সফল হলে Applicant Copy ডাউনলোড করে সংরক্ষণ করুন।
ক্লাস ও পরীক্ষা পদ্ধতি
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে শুধু শুক্রবারে ক্লাস হয়। চাকরিজীবীদের জন্য এটি সবচেয়ে বড় সুবিধা। পরীক্ষা অন্যান্য বোর্ডের মতোই হয়। রেজাল্টও সবার সাথে একই সময়ে দেয়। এই সার্টিফিকেট দিয়ে আপনি অনার্স ও ডিগ্রিতেও ভর্তি হতে পারবেন।
FAQ:
প্রশ্ন: BOU HSC সার্টিফিকেটের মান কেমন?
উত্তর: এটি সাধারণ শিক্ষা বোর্ডের মতোই সরকার স্বীকৃত।
প্রশ্ন: ভর্তির পর বই কোথা থেকে পাব?
উত্তর: আপনার নির্বাচিত স্টাডি সেন্টার থেকে বিনামূল্যে বই দেওয়া হবে।
আশা করি পোস্টটি আপনার উপকারে আসবে। ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্ট কর।
