ডিগ্রী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে।
ডিগ্রী ভর্তি আবেদনের তারিখ
১৬ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৪টা থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত।
ভর্তি বিষয়ক ওয়েবসাইট: www.nu.ac.bd/admissionsজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন।
১৬ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে
এবং উক্ত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা।
সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০৫ অক্টোবর ২০২৬ তারিখ থেকে শুরু হবে।
এ ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের SSC ও HSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।
১। আবেদনের যোগ্যতা ও শর্তাবলী
বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখা থেকে
২০২১-২০২২-২০২৩ সালের SSC সমমান পরীক্ষা এবং ২০২৩-২০২৪-২০২৫ সালের HSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
খ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি. (ভোকেশনাল) ii) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি) iii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ-১ এর ‘ক’ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
গ) ২০২১/২০২২/২০২৩ সালের O-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ
এবং ২০২৩/২০২৪/২০২৫ সালের A-Level পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেডসহ অন্তত
দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এবং সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে
নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেইল এ্যাড্রেসে (degpassnu@gmail.com) আবেদন পত্র প্রেরণ করবে।
সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য যে ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে।
এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর O-Level ও A-Level পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
ঘ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের (বাংলাদেশের নাগরিক হতে হবে।
ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বরপত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অনুচ্ছেদ-১ এর ক নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন
স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি ইমেইল এ্যাড্রেসে আবেদন পত্র প্রেরণ করবে।
সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু কোর্সের নাম
প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
ডিগ্রী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি বিজ্ঞপ্তিউল্লেখ্য যে, ভর্তিচ্ছু কোর্সটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে।
এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, বোর্ড কর্তৃক সমতা নিরূপনের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
ঙ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২০২৫ অথবা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট প্রোগ্রামে
ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে থাকলে সে সকল শিক্ষার্থী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হতে পারবে না।
তবে এ সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হতে পারবে।
চ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল অথবা স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট প্রোগ্রামে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
ছ) প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারীর ছবি/কোন তথ্য ভুল অথবা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
২। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি ও করণীয় অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ।
তারিখ: ১৬/০৮/২০২৬ থেকে ১৫/০৯/২০২৬ পর্যন্ত।
আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফরমসহ আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি
জমা দেয়ার তারিখ: ১৭/০৮/২০২৬ থেকে ১৬/০৯/২০২৬ কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করাযাবে।
তারিখ: ১৭/০৮/২০২৬ থেকে ১৭/০৯/২০২৬ কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ
আবেদনকারী প্রতি ৮৫০/-(আটশত পঞ্চাশ) টাকা হারে সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার
তারিখ: ২০/০৯/২০২৬ থেকে ২৭/০৯/২০২৬(এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Degree Pass) অপশন থেকে Pay Slip ডাউনলোড করতে হবে এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
