NU Degree Admission Application Deadline Extended. ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি
ভর্তি বিষয়ক ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে
১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ০৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ৪টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে।
এবং উক্ত ফরমসহ প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা সংশ্লিষ্ট কলেজে
(কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি)
১১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
আরো দেখুনঃ ডিগ্রী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি বিজ্ঞপ্তি
উল্লেখ্য যে, স্মারক নং-১০(২২৫)জাতী:বি:/রেজি:/একা:/২০১৮/অংশ-২/৩৬৮৯
তারিখ: ১৩/০৮/২০২৬ এ প্রকাশিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus (Degree Pass) / Important Notice অপশন থেকে জানা যাবে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের সময়সূচি।
১) অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখঃ ০৮/১০/২০২৬ ইং (বিকাল ৪টা পর্যন্ত)
- Ultimate Guide to National University Fees for 2026
- NU Degree Admission Application Deadline Extended
- ডিগ্রী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি বিজ্ঞপ্তি
- SSC পরীক্ষার জন্য সেরা ৫টি সায়েন্টিফিক ক্যালকুলেটর ২০২৬
- সরকারি চাকরির খবর ২০২৬: BAEC, Army, PWD সহ ১০+ পদে নিয়োগ
২) আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফরমসহ আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার সর্বশেষ তারিখঃ ১১/১০/২০২৬ ইং
৩) কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ তারিখঃ ১২/১০/২০২৬ ইং
৪) কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [আবেদনকারী প্রতি ৮৫০/- (আটশত পঞ্চাশ) টাকা হারে] সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখঃ ১৩/১০/২০২৬ থেকে ১৯/১০/২০২৬ইং।
(এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Degree Pass) অপশন থেকে Pay Slip ডাউনলোড করতে হবে।
এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। NU Degree Admission Application Deadline Extended
