২০২৫-২৬ অনার্স ভর্তি কার্যক্রম ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ

২০২৫-২০২৬ অনার্স ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ছবি এআই

২০২৫-২৬ অনার্স ভর্তি কার্যক্রম ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে

১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ২২ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nu athn roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে)

এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য যে, ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে

তাকে অবশ্যই ২৮ জুলাই ২০২৬ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।

আরো দেখুনঃ Honours Admission 2026

অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোন সুযোগ থাকবে না।

১ম রিলিজ স্লিপে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের তারিখ

শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক Application ID ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে। ২২/০৭/২০২৬ থেকে ০১/০৮/২০২৬)১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফরমসহ রেজিস্ট্রেশন ফি বাবদ ১,১৩০/- (এক হাজার একশত ত্রিশ) টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি)

জমা দেয়ার তারিখ:২৩/০৭/২০২৬ থেকে ০২/০৮/২০২৬

কলেজ কর্তৃক ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ

কলেজ কর্তৃপক্ষকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী) যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে।

কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসঙ্গতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডীন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।

২৩/০৭/২০২৬ থেকে ০৩/০৮/২০২৬৪)সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি

[জনপ্রতি ১,১৩০/- (এক হাজার একশত ত্রিশ) টাকা হারে] যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ

এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে।

Pay Slip এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয়ী হিসাব নম্বর- 0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে ০৪/০৮/২০২৬ থেকে ১১/০৮/২০২৬.২০২৫-২৬ অনার্স ভর্তি কার্যক্রম ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *