বাংলাদেশের ৬৪ জেলার তালিকা ২০২৬ – ৮ বিভাগ অনুযায়ী। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে জানতে হলে সবার আগে জানতে হবে বাংলাদেশে কয়টি বিভাগ ও কয়টি জেলা রয়েছে। বর্তমানে ২০২৬ সালের আপডেট অনুযায়ী বাংলাদেশে ৮ টি বিভাগ এবং ৬৪ টি জেলা রয়েছে। প্রতিটি জেলার রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং প্রশাসনিক গুরুত্ব।
এই ৬৪ জেলার তালিকা শুধু সাধারণ জ্ঞানের জন্য নয়, এটি BCS, Primary Teacher, NTRCA, Bank Job, Police Constable, Army সহ সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষাতেও এই টপিক থেকে প্রশ্ন আসে। তাই আজ StudyBD.org তোমাদের জন্য বিভাগ অনুযায়ী ৬৪ জেলার সঠিক তালিকা নিয়ে হাজির হয়েছে।
ঢাকা বিভাগ – ১৩ টি জেলা
ঢাকা বিভাগ বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত। জনসংখ্যার দিক থেকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ। বাংলাদেশের রাজধানী ঢাকা এই বিভাগের অন্তর্গত। এই বিভাগে ১৩ টি জেলা আছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী এবং শরীয়তপুর। শিল্প কারখানার জন্য গাজীপুর ও নারায়ণগঞ্জ বিখ্যাত।
চট্টগ্রাম বিভাগ – ১১ টি জেলা
আয়তনের দিক থেকে চট্টগ্রাম বিভাগ সবচেয়ে বড়। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম এখানেই। এই বিভাগে মোট ১১ টি জেলা রয়েছে। জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া। রাঙামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা।
খুলনা বিভাগ – ১০ টি জেলা
খুলনা বিভাগ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এই বিভাগে অবস্থিত। এই বিভাগের ১০ টি জেলা হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ UNESCO World Heritage Site।
রাজশাহী বিভাগ – ৮ টি জেলা
রাজশাহী বিভাগকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। রেশমের জন্য রাজশাহী বিখ্যাত। এই বিভাগের ৮ টি জেলা হলো রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।
রংপুর বিভাগ – ৮ টি জেলা
২০১০ সালের ২৫ জানুয়ারি রংপুর বাংলাদেশের ৭ম বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। এই বিভাগে ৮ টি জেলা রয়েছে। জেলাগুলো হলো রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। তেঁতুলিয়া পঞ্চগড়ে অবস্থিত।
সিলেট বিভাগ – ৪ টি জেলা
সিলেট বিভাগ চা বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই বিভাগে ৪ টি জেলা রয়েছে। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।
বরিশাল বিভাগ – ৬ টি জেলা
বরিশাল বিভাগকে বাংলার ভেনিস বলা হয়। এই বিভাগে ৬ টি জেলা রয়েছে। জেলাগুলো হলো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর। ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা।
ময়মনসিংহ বিভাগ – ৪ টি জেলা
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ বাংলাদেশের ৮ম বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি সর্বশেষ বিভাগ। এই বিভাগে ৪ টি জেলা রয়েছে। জেলাগুলো হলো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা।
বাংলাদেশের ৬৪ জেলার তালিকা ২০২৬ | ৮ বিভাগ
FAQ:
১. বাংলাদেশে মোট কয়টি জেলা? – ৬৪ টি।
২. বাংলাদেশে মোট কয়টি বিভাগ? – ৮ টি।
৩. সবচেয়ে বড় জেলা কোনটি? – রাঙামাটি।
৪. সবচেয়ে ছোট জেলা কোনটি? – নারায়ণগঞ্জ।
৫. সর্বশেষ বিভাগ কোনটি? – ময়মনসিংহ।
