Degree Pass 2nd Merit List – Check Result Online
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Degree Pass 2nd Merit List প্রকাশ হয়েছে ৩০ নভেম্বর ২০২৬ তারিখে। যারা ১ম মেধা তালিকায় চান্স পাও নাই, তারা এখন ২য় মেধা তালিকায় রেজাল্ট চেক করো। চান্স পেলে ৩০ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বরের ভিতরে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট করতে হবে। তারপর ০১ ডিসেম্বর থেকে ০৭ ডিসেম্বরের ভিতরে কলেজে গিয়ে ১১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। ক্লাস শুরু হবে ০১ জানুয়ারি ২০২৭ থেকে।
যারা ১ম মেধা তালিকায় ভর্তি হয়েছো, তোমাদের জন্যও এই নোটিশে খবর আছে। তোমাদের COURSE CHANGE এর সুযোগ দেওয়া হয়েছে। তোমার কোর্স পরিবর্তন হলে নতুন কোর্সের ভর্তি ফরম ৩০ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বরের ভিতরে প্রিন্ট করতে হবে।
এই পোস্টে তুমি পাবা তোমার নোটিশের সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা – রেজাল্ট কিভাবে দেখবা, ফরম কিভাবে পূরণ করবা, কত টাকা লাগবে, কি কি কাগজ লাগবে, কলেজ কি করবে, আর চান্স না পেলে কি করবা। একটা ভুল করলেই তোমার ভর্তি বাতিল হয়ে যাবে, তাই শেষ পর্যন্ত পড়ো।
Updated: November 2026
Degree Pass 2nd Merit List – গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ অনুযায়ী সব কাজ এই তারিখের ভিতরে করতে হবে। একদিন দেরি করলেই তুমি বাদ পড়ে যাবা। জাতীয় বিশ্ববিদ্যালয় কাউকে অতিরিক্ত সময় দিবে না।
১. ২য় মেধা তালিকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬
২. ১ম মেধা তালিকায় ভর্তিকৃতদের কোর্স পরিবর্তনের ফরম প্রিন্ট: ৩০ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বর ২০২৬
৩. ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের অনলাইনে ভর্তি ফরম পূরণ ও প্রিন্ট: ৩০ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বর ২০২৬
৪. ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের চূড়ান্ত ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি কলেজে জমা: ০১ ডিসেম্বর থেকে ০৭ ডিসেম্বর ২০২৬
৫. কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চিতকরণ: ০১ ডিসেম্বর থেকে ০৮ ডিসেম্বর ২০২৬
৬. কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় ভর্তিকৃতদের রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংকে জমা: ০৯ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২৬
৭. ক্লাস শুরু: ০১ জানুয়ারি ২০২৭
এই তারিখগুলো মোবাইলে সেভ করে রাখো। মনে রাখবা, ০৬ ডিসেম্বর রাত ১২টার পর ওয়েবসাইটে ফরম পূরণ বন্ধ হয়ে যাবে। অনেক ছাত্র-ছাত্রী শেষ দিনের জন্য অপেক্ষা করে, শেষ দিনে সার্ভার Slow হয়ে যায়, ফরম পূরণ করতে পারে না। তাই ০১ বা ০২ ডিসেম্বরের ভিতরেই ফরম পূরণ করে ফেলো।
Read More: NU Degree 1st Merit List Result 2025-26
Degree Pass 2nd Merit List Result কিভাবে চেক করবা?
রেজাল্ট চেক করা খুব সহজ। তোমার কাছে Application ID আর PIN থাকলেই হবে। এই দুইটা তুমি প্রথম আবেদনের সময় পেয়েছিলে।
Step 1: ওয়েবসাইটে যাও
ল্যাপটপ বা মোবাইল দিয়ে www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে যাও। গুগলে সার্চ দিলে অনেক ভুয়া ওয়েবসাইট আসে, তাই সরাসরি এই ঠিকানা লিখে যাবা।
Step 2: Applicant Login এ ক্লিক করো
ওয়েবসাইটের উপরে Applicant Login অপশন আছে, সেখানে ক্লিক করো। তারপর Degree Pass Login লিংকে ক্লিক করো। অনেকেই এখানে ভুল করে Honours Login এ ক্লিক করে ফেলে, তাই খেয়াল করে Degree Pass Login এ ক্লিক করবা।
Step 3: Application ID আর PIN দাও
তোমার Application ID আর PIN দিয়ে লগইন করো। লগইন করলেই তুমি দেখতে পারবা তুমি চান্স পেয়েছো কিনা।
যদি চান্স পেয়ে থাকো: সেখানে লেখা থাকবে Congratulations! You are selected – সাথে কলেজের নাম, কোর্সের নাম – BA, BSS, BBS, BSC কোন কোর্সে চান্স পেয়েছো, সেটা লেখা থাকবে।
যদি চান্স না পেয়ে থাকো: লেখা থাকবে You are not in the 2nd Merit List – মন খারাপ করবা না, তোমার জন্য রিলিজ স্লিপের সুযোগ আছে, সেটা নিচে বলছি।
Step 4: রেজাল্টের স্ক্রিনশট রাখো
চান্স পেলে সাথে সাথে SCREENSHOT নিয়ে রাখো। আর রেজাল্টের পেজটা PRINT করে রাখো। পরে কোনো সমস্যা হলে এইটা প্রমাণ হিসেবে কাজ করবে।
অনেকেই NU RESULT দেখতে গিয়ে SMS এর উপর ভরসা করে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেজাল্টের SMS আসতে দেরি হয়। তাই ওয়েবসাইট থেকে সরাসরি চেক করাই সবচেয়ে ভালো উপায়।
২য় মেধা তালিকায় চান্স পেলে ভর্তি কিভাবে হবা? – Step by Step
চান্স পাওয়া মানেই ভর্তি হয়ে যাওয়া না। তোমাকে ২টা ধাপে ভর্তি হতে হবে – প্রথমে অনলাইনে ফরম পূরণ, তারপর কলেজে গিয়ে ফি জমা।
Step 1: অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করো – ৩০ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বর
Applicant Login থেকে Degree Pass Login এ গিয়ে তোমার Application ID আর PIN দিয়ে লগইন করো। তারপর Final Admission Form পূরণ করো।
ফরমে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, NID NUMBER বা BIRTH CERTIFICATE নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার, SSC আর HSC এর রোল, রেজিস্ট্রেশন, GPA – সব ঠিকঠাক পূরণ করবা।
ফরম পূরণের সময় একটা জিনিস খেয়াল রাখবা – তোমার নামের বানান, জন্ম তারিখ যেন SSC সার্টিফিকেটের সাথে হুবহু মিলে। একটা অক্ষর ভুল হলেও পরে REGISTRATION CARD এ ভুল আসবে, আর সেটা ঠিক করতে ১ বছর লেগে যাবে।
ফরম পূরণ শেষ হলে Submit দিয়ে Print / PDF কপি সংগ্রহ করো। এই প্রিন্ট কপি ছাড়া কলেজে ভর্তি হতে পারবা না। ২ কপি প্রিন্ট করে রাখো – এক কপি কলেজে দিবা, এক কপি নিজের কাছে রাখবা।
Step 2: কলেজে গিয়ে ফরম ও ফি জমা দাও – ০১ ডিসেম্বর থেকে ০৭ ডিসেম্বর
এইবার তোমাকে কলেজে যেতে হবে। কলেজে গিয়ে জমা দিতে হবে:
- চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট কপি
- রেজিস্ট্রেশন ফি ১১৩০ টাকা – শিক্ষার্থী প্রতি ১,১৩০/- টাকা হারে
এই ১১৩০ টাকা তুমি ২ ভাবে দিতে পারবা – কলেজ কর্তৃক নির্ধারিত MOBILE BANKING এর মাধ্যমে, অথবা সরাসরি কলেজে গিয়ে। কোন কলেজে বিকাশে নেয়, কোন কলেজে নগদে নেয়, কোন কলেজে সরাসরি ক্যাশ নেয় – এটা তোমার কলেজ থেকে জেনে নিবা। কলেজে ফোন দিয়ে জিজ্ঞাসা করো, তারা কোন মাধ্যমে টাকা নিচ্ছে।
এছাড়াও কলেজ তার নিজের কিছু ফি নিতে পারে – ভর্তি ফি, সেশন ফি, আইডি কার্ড ফি। সেটা কলেজ ভেদে আলাদা। তাই কলেজে যাওয়ার আগে কলেজের নোটিশ বোর্ড বা ফেসবুক পেজ থেকে জেনে নাও মোট কত টাকা লাগবে।
অনেক শিক্ষার্থী Student Loan Bangladesh বা EDUCATION LOAN নিয়ে ভর্তি ফি দেয়। তোমার যদি টাকার সমস্যা হয়, বাবা-মায়ের সাথে কথা বলো, অথবা কলেজের স্যারের সাথে কথা বলো। কলেজ অনেক সময় ২-৩ দিন সময় দেয়। কিন্তু ০৭ ডিসেম্বরের পর আর সময় পাবা না।
Step 3: কলেজ তোমার ভর্তি নিশ্চিত করবে – ০১ ডিসেম্বর থেকে ০৮ ডিসেম্বর
তুমি ফরম আর টাকা জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ তোমার ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি ONLINE এ নিশ্চিত করবে।
কলেজ যদি দেখে তোমার ভর্তি ফরমে তথ্য আর ছবিতে অসঙ্গতি আছে, অথবা গড়মিল আছে, তাহলে কলেজ তোমার ভর্তি নিশ্চিত করবে না। তারা বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলকে জানাবে। তাই ফরমে ভুল তথ্য দিবা না।
তোমার কাজ হলো – কলেজে ফি জমা দেওয়ার ১ দিন পর আবার ওয়েবসাইটে লগইন করে দেখা তোমার ভর্তি Confirmed হয়েছে কিনা। যদি Confirmed লেখা থাকে, তাহলে তোমার ভর্তি শেষ। যদি Pending থাকে, তাহলে কলেজে গিয়ে খোঁজ নাও।
১ম মেধা তালিকায় ভর্তি হয়েছো? তোমার কোর্স পরিবর্তন হবে কিভাবে?
যারা ১ম মেধা তালিকায় ভর্তি হয়েছো, তোমাদের মধ্য থেকে যাদের কোর্স পরিবর্তন হবে, তাদের পরিবর্তিত কোর্সের ভর্তি ফরমের প্রিন্ট / PDF কপি সংগ্রহ করতে হবে ৩০ নভেম্বর থেকে ০৬ ডিসেম্বরের ভিতরে।
এখানে ৩টা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যেটা নোটিশে স্পষ্ট করে বলা আছে:
১. কোর্স পরিবর্তন হলে আগের কোর্সের ভর্তি বাতিল হয়ে যাবে। তুমি যদি BA থেকে BSS এ চলে যাও, তাহলে তোমার BA এর ভর্তি বাতিল হয়ে যাবে, আর BSS এ তোমার ভর্তি নিশ্চিত হবে।
২. কোর্স পরিবর্তন না হলে আগের কোর্সের ভর্তি বহাল থাকবে। তুমি যদি ১ম মেধা তালিকায় BA তে ভর্তি হয়ে থাকো, আর কোর্স পরিবর্তন না হয়, তাহলে তোমার BA এর ভর্তিই থাকবে। তোমাকে নতুন করে কিছু করতে হবে না।
৩. কোর্স পরিবর্তনের ফরম কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না। আর কোর্স পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না। মানে কোর্স চেঞ্জ হলে তোমাকে আবার ১১৩০ টাকা দিতে হবে না, আর কলেজকেও অনলাইনে নতুন করে নিশ্চয়ন করতে হবে না।
তাই ১ম মেধা তালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা অবশ্যই ৩০ নভেম্বরের পর ওয়েবসাইটে লগইন করে দেখো তোমার কোর্স পরিবর্তন হয়েছে কিনা। পরিবর্তন হলে নতুন ফরমটা প্রিন্ট করে কলেজে জমা দাও।
ভর্তির জন্য কি কি কাগজ লাগবে?
কলেজে যাওয়ার আগে এই কাগজগুলো রেডি রাখো। কাগজ ঠিক না থাকলে কলেজ ভর্তি নিবে না।
- চূড়ান্ত ভর্তি ফরমের প্রিন্ট কপি – ২ কপি
- SSC, HSC এর MARK SHEET – আসল + ফটোকপি
- SSC, HSC এর CERTIFICATE – আসল + ফটোকপি
- BIRTH CERTIFICATE বা NID CARD – অনলাইন কপি
- PASSPORT SIZE PHOTO – ৪ কপি, সাদা ব্যাকগ্রাউন্ডে
- বাবা-মায়ের NID ফটোকপি
- রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার রশিদ – মোবাইল ব্যাংকিং এর SMS বা রশিদ
কলেজে যাওয়ার সময় আসল কাগজগুলো অবশ্যই নিয়ে যাবা। কলেজ আসল কাগজ দেখে ফটোকপি রেখে দিবে, আসল কাগজ তোমাকে ফেরত দিয়ে দিবে।
কলেজের কাজ কি? – ০৯ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর
তোমার ভর্তি শেষ হওয়ার পর কলেজেরও একটা কাজ আছে। কলেজ কর্তৃপক্ষ ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ১১৩০ টাকা হারে যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দিবে ০৯ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বরের ভিতরে।
এই জন্য কলেজকে Login এর মাধ্যমে Admission Payment Info (Deg.) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয়ী হিসাব নম্বর – 0218100000134 উল্লেখপূর্বক মোট টাকার অংক লেখা থাকবে। সেই প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
তোমার এখানে কিছু করতে হবে না, এটা কলেজের কাজ। কিন্তু তুমি যদি দেখো কলেজ তোমার ফি জমা দেয় নাই, তাহলে তোমার রেজিস্ট্রেশন আটকে যাবে। তাই ১৭ ডিসেম্বরের পর কলেজে খোঁজ নাও তোমার ফি ব্যাংকে জমা হয়েছে কিনা।
২য় মেধা তালিকায় চান্স না পেলে কি করবা?
মন খারাপ করবা না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনো ২টা সুযোগ আছে।
১. রিলিজ স্লিপ: ২য় মেধা তালিকার পর RELEASE SLIP এর নোটিশ আসবে। রিলিজ স্লিপে তুমি আবার ৫টা কলেজে নতুন করে আবেদন করতে পারবা। যারা কোনো মেধা তালিকায় চান্স পায় নাই, তারা রিলিজ স্লিপে চান্স পায়। রিলিজ স্লিপে কলেজ খালি থাকা সাপেক্ষে ভর্তি নেওয়া হয়।
২. প্রাইভেট ডিগ্রি: তুমি চাইলে PRIVATE DEGREE তে ভর্তি হতে পারবা। প্রাইভেট ডিগ্রিতে ক্লাস করতে হয় না, শুধু পরীক্ষা দিলেই হয়। যারা চাকরি করে, তাদের জন্য প্রাইভেট ডিগ্রি ভালো।
তাই ২য় মেধা তালিকায় চান্স না পেলে হাল ছাড়বা না। StudyBD.org এ আমরা রিলিজ স্লিপের নোটিশ আসলেই সাথে সাথে পোস্ট দিবো।
অনেকে SCHOLARSHIP, GOVERNMENT JOB, BANK ACCOUNT নিয়ে চিন্তা করে। ডিগ্রি পাস করার পর তুমি BCS, BANK JOB, GOVT JOB CIRCULAR এ আবেদন করতে পারবা। ডিগ্রি পাস করে বিসিএস দেওয়া যায়, এটা নিয়ে আমাদের আলাদা পোস্ট আছে।
৭টা কমন ভুল – যার কারণে ভর্তি বাতিল হবে
১. ফরমে ভুল তথ্য: নাম, জন্ম তারিখ, GPA ভুল দিলে ভর্তি বাতিল। WRONG INFORMATION মানেই বাদ।
২. শেষ তারিখের জন্য অপেক্ষা করা: ০৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করলে সার্ভার Slow হয়ে যাবে। আগে আগে ফরম পূরণ করো।
৩. PIN হারিয়ে ফেলা: PIN ছাড়া লগইন করতে পারবা না। PIN হারিয়ে গেলে Forgot PIN অপশন থেকে উদ্ধার করো।
৪. ফি জমা দিয়ে রশিদ না রাখা: রশিদ না রাখলে পরে প্রমাণ করতে পারবা না তুমি টাকা দিয়েছো।
৫. কলেজে না গিয়ে শুধু অনলাইনে ফরম পূরণ করা: অনলাইনে ফরম পূরণ করলেই ভর্তি শেষ না। কলেজে গিয়ে ফি জমা দিতে হবে।
৬. ভুয়া ওয়েবসাইটে ঢোকা: গুগলে সার্চ দিয়ে ভুয়া লিংকে ক্লিক করবা না। শুধু nu.ac.bd/admissions এ যাবা।
৭. দালালকে টাকা দেওয়া: ভর্তির জন্য কাউকে টাকা দিবা না। ভর্তি সম্পূর্ণ মেধার ভিত্তিতে হয়। কেউ টাকা চাইলে বুঝবা সে দালাল, SCAM করছে।
FAQ – Degree Pass 2nd Merit List
Q: Degree Pass 2nd Merit List কবে প্রকাশ হয়েছে?
Ans: ৩০ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশ হয়েছে।
Q: ২য় মেধা তালিকায় ভর্তি ফরম পূরণের শেষ তারিখ কবে?
Ans: ০৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ ও প্রিন্ট করা যাবে।
Q: ভর্তি হতে কত টাকা লাগবে?
Ans: রেজিস্ট্রেশন ফি ১১৩০ টাকা। এর সাথে কলেজের নিজস্ব ফি আলাদা লাগতে পারে।
Q: কোর্স পরিবর্তন হলে কি আবার ফি দিতে হবে?
Ans: না, নোটিশ অনুযায়ী কোর্স পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে কোন ফি প্রদান করতে হবে না।
Q: আমি ১ম মেধা তালিকায় ভর্তি হয়েছি, আমার কি আবার আবেদন করতে হবে?
Ans: না, শুধু দেখো তোমার কোর্স পরিবর্তন হয়েছে কিনা। পরিবর্তন হলে নতুন ফরম প্রিন্ট করে কলেজে জমা দাও।
Q: ২য় মেধা তালিকায় চান্স না পেলে কি করবো?
Ans: রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করো। রিলিজ স্লিপে আবার ৫টা কলেজে আবেদন করতে পারবা।
Q: PIN ভুলে গেছি, কি করবো?
Ans: ওয়েবসাইটে Forgot PIN অপশনে ক্লিক করে Application ID আর মোবাইল নাম্বার দিয়ে PIN উদ্ধার করতে পারবা।
Q: ক্লাস কবে শুরু হবে?
Ans: ০১ জানুয়ারি ২০২৭ থেকে ক্লাস শুরু হবে।
Q: কলেজে ভর্তি নিশ্চিত হয়েছে কিনা কিভাবে বুঝবো?
Ans: ওয়েবসাইটে লগইন করে দেখো Confirmed লেখা আছে কিনা। Confirmed থাকলে ভর্তি শেষ।
Q: ভর্তি ফরমের প্রিন্ট কপি হারিয়ে গেলে কি হবে?
Ans: আবার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা, যতদিন ০৬ ডিসেম্বর পার না হয়।
শেষ কথা
Degree Pass 2nd Merit List তোমার জন্য দ্বিতীয় সুযোগ। ১ম মেধা তালিকায় চান্স না পেয়ে যারা হতাশ হয়েছিলে, তারা এখন চান্স পেয়েছো। এই সুযোগটা হাতছাড়া করবা না। আজই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করো, ফরম পূরণ করো, আর ০৭ ডিসেম্বরের ভিতরে কলেজে গিয়ে ফি জমা দাও।
একদিন দেরি করলে তোমার সিটটা অন্য কেউ নিয়ে নিবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কাউকে দ্বিতীয়বার সময় দিবে না।
তুমি কোন কলেজে, কোন কোর্সে চান্স পেয়েছো – BA, BSS, BBS, নাকি BSC – কমেন্টে জানাও। আর এই পোস্টটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও তারিখ মিস না করে।

