টঙ্গী সরকারি কলেজ ডিগ্রি প্রাইভেট ভর্তি হতে কি কি কাগজ লাগবে

টঙ্গী সরকারি কলেজ ডিগ্রি প্রাইভেট ভর্তি হতে কি কি কাগজ লাগবে

টঙ্গী সরকারি কলেজ ডিগ্রি প্রাইভেট ভর্তি হতে কি কি কাগজ লাগবে জেনে নিন। ২০২৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স প্রাইভেট রেজিস্ট্রেশন চলছে।

ডিগ্রি প্রাইভেট ভর্তি হতে ২০২৫ সাল বা তৎপূর্বে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় কৃতকার্য এবং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ২.০০ অথবা সনাতন পদ্ধতিতে ৪০% নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন হতে আবেদন সংগ্রহ করতে হবে।

যে কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস/সম্মান ডিগ্রীধারী শিক্ষার্থী যে বিষয় নিয়ে কৃতকার্য হয়েছে সে বিষয় ছাড়া নিম্নবর্ণিত বিষয়ে সার্টিফিকেট কোর্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।

বাংলা (ঐচ্ছিক), ইংরেজি (ঐচ্ছিক), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলামী শিক্ষা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতাে পূর্বে ডিগ্রি বা অনার্স কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীকে পূর্বের ভর্তি বাতিল সাপেক্ষে ২০২৬ সালের প্রাইভেট রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবে।

ডিগ্রি প্রাইভেট ভর্তি সময়

ফেব্রুয়ারি হতে মার্চ ২০২৬

আবেদন ও রেজিঃ ফি ১১০০ টাকা

রেজি: ফি ডাউনলােডকৃত আবেদন ও প্রয়ােজনীয় কাগজপত্র কলেজ ক্যাশ কাউন্টারে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

পাঠ্যসূচি: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সের নিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পাঠ্যসূচি ডিগ্রি পাস প্রাইভেট শিক্ষার্থীদেরও অনুসরণ করতে হবে।

আবেদন ফরম পূরণের সময় শাখা ভিত্তিক নির্ধারিত বিষয়সমূহ উল্লেখ করতে হবে।

বিষয়সমূহ বিস্তারিত নােটিশ বাের্ডে দেয়া আছে। ২০২৬ সালের ডিগ্রি প্রাইভেট ভর্তি আবেদন শুরু

ভর্তি জন্য কি কি কাগজপত্র লাগবে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সনদপত্র, নম্বরপত্র ও প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।

গেজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক, পাঠবিরতি প্রত্যয়নপত্র ও সত্যায়িত নমুনা স্বাক্ষর।

ল্যাব, হতে সদ্য তােলা পাসপাের্ট আকারের ৩ কপি সত্যায়িত রঙ্গীন ছবি (২ কপি খামে ও ১ কপি আবেদনের সাথে) জমা দিতে হবে।

দ্বৈত ভর্তি নেই মর্মে অঙ্গীকারনামা অবশ্যই জমা দিতে হবে।

সকল সনদের মূলকপি অবশ্যই সাথে আনতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: স্নাতক সম্মান অথবা স্নাতক পাস নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

সকল শিক্ষার্থীকে অবশ্যই ইনকোর্স পরীক্ষার জন্য ঘােষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আপডেট তথ্য ২০২৬

টঙ্গী সরকারি কলেজ ডিগ্রি প্রাইভেট ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র

১. মাধ্যমিক (SSC) পরীক্ষার কাগজপত্র:

মূল ও সত্যায়িত ফটোকপি: মার্কশিট, প্রশংসাপত্র, প্রবেশপত্র, নিবন্ধন কার্ড

২. উচ্চ মাধ্যমিক (HSC) পরীক্ষার কাগজপত্র:

মূল ও সত্যায়িত ফটোকপি: মার্কশিট, প্রশংসাপত্র, প্রবেশপত্র, নিবন্ধন কার্ড

৩. অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র:

৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি

অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি

জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদের ফটোকপি

চারিত্রিক সনদপত্র (শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক)

রক্তের গ্রুপ সম্পর্কিত রিপোর্ট বা তথ্য (যদি প্রযোজ্য হয়)

ভর্তির ফি প্রদানের রশিদ (পেমেন্ট স্লিপ)

যদি পড়াশোনায় বিরতি (গ্যাপ) থাকে, তবে গ্যাপ সার্টিফিকেট (হলফনামা

সুত্রঃ টংগী সরকারি কলেজ

আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *