উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রাম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি তথ্য

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রাম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি তথ্য

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রাম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি তথ্য। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হয়েছে।

ভর্তি প্রয়োজনীয় নির্দেশিকা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রাম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির জন্য আবেদন ADMISSION APPLY NOW এ প্রদত্ত তথ্য পূরণ করা শেষ হলে SMS এর মাধ্যমে Temporary User ID ও Password পাওয়া যাবে। এরপর Payment Option এ মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত ফি ও চার্জ/কমিশন বিকাশ/ডিবিবিএল/শিওরক্যাশ এর মাধ্যমে প্রদান করতে হবে।

ট্রানজেকশন আইডি ও মোবাইল নম্বর নির্দিষ্ট অপশনে পূরণ করে Submit বাটনে ক্লিক করলে একটি SMS ও Email এ Payment successful Message পাওয়ার মাধ্যমে Online আবেদন সম্পন্ন হবে। ডিগ্রি ১ম বর্ষের রিলিজ স্লিপের আবেদন শুরু

Successful SMS পাওয়ার ক্ষেত্রে কোন রকম সমস্যা হলে তাৎক্ষনিক ভাবে OSAPS এর Helpline নম্বরে অবহিত করতে হবে।

Temporary User ID ও Password ব্যবহার করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা দিতে হবে।

এইবার যারা এসএসসি পাশ করেছেন তারা অনলাইন মার্কশিট দিয়ে ভর্তি আবেদন করতে পারবেন।

ভবিষ্যৎ প্রয়োজনে User ID, Password, Mobile Number, Transaction ID ও Payment Date সংরক্ষণ করে রাখতে হবে।

আরো জানুনঃ টঙ্গী সরকারি কলেজ ডিগ্রি প্রাইভেট ভর্তি হতে কি কি কাগজ লাগবে

ভর্তি ফি ও অন্যান্য তথ্য
সর্বমোট ভর্তি ফি নূন্যতম ৪৭২১ টাকা। বর্তমান সময়ে কিছু বেশি হতে পারে

ঐচ্ছিক বিষয়ের জন্য অতিরিক্ত কোর্স ও পরীক্ষার ফি ৬৭০ টাকা এবং ব্যবহারিক কোর্স প্রতি অতিরিক্ত ১৩১ টাকা জমা দিতে হবে।

এইচএসসি ভর্তির যোগ্যতা

এসএসসি পরীক্ষায় সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র ও অন্যান্য

ক) ১ কপি পাসপোর্ট সাইজ এর ছবি হার্ডকপি ও স্ক্যান করা সফট কপি (৩০০ X ৩০০ পিক্সেল)।

খ) স্বাক্ষর এর স্ক্যান করা সফট কপি (৩০০ X ১০০ পিক্সেল)।

গ) এসএসসি অথবা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদ এর কপি।

ঘ) জন্ম সনদ বা জাতীয় পরিচয় পত্রের ফটো কপি।

ভর্তি আবেদনের ফি

ক) মানবিক বিভাগ এর জন্য ঐচ্ছিক কোর্স সহ ৫২৩৬/= টাকা এবং নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ এবং ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৫২৩/- টাকা নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

খ) ব্যবসায় শিক্ষা বিভাগ এর জন্য ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি ছাড়া) ৫১১১/- টাকা এবং নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

আরো জানুনঃ ডিগ্রী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি বিজ্ঞপ্তি

ঐচ্ছিক কোর্স সহ (প্র্যাক্টিক্যাল ফি সহ) ৫২৩৬/- টাকা এবং নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৫২৩/- টাকা এবং নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

গ) বিজ্ঞান বিভাগ এর জন্য ঐচ্ছিক কোর্স সহ ৫৬১১/- টাকা এবং নির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ এবং ঐচ্ছিক কোর্স ছাড়া ৪৮৯৮/- টাকা এবংনির্ধারিত মাধ্যমের জন্য প্রযোজ্য চার্জ।

ফি জমাদানের মাধ্যম সমুহ

বিকাশ (চার্জ ১.৫%), শিউরক্যাশ (চার্জ ১%) এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিং চার্জ ১৫টাকা মাত্র )।

আপডেট তথ্য ২০২৬

ফি প্রদান: আবেদন জমা দেওয়ার পর পাওয়া Temporary User ID ও Password দিয়ে নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করতে হবে।

হার্ডকপি জমা: অনলাইন আবেদনের কপি প্রিন্ট করে SSC-এর নম্বরপত্র, সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের সত্যায়িত কপিসহ মনোনীত স্টাডি সেন্টারে (Study Center) জমা দিতে হবে।

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যমেয়াদকাল: এই কোর্সের রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর।

অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে কোনো বিষয়ে অকৃতকার্য হলেও ৫ বছরের মধ্যে পরীক্ষা দিয়ে তা সম্পন্ন করার সুযোগ থাকে।

সনদের মান: বাউবি থেকে প্রাপ্ত এইচএসসি সনদটি সরকার স্বীকৃত এবং যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে উচ্চশিক্ষার জন্য ও চাকরির আবেদনে পুরোপুরি গ্রহণযোগ্য।

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

ভবিষ্যৎ প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষার্থী আইডি, পাসওয়ার্ড, ট্রানজেকশন আইডি, বিকাশ নম্বর, ডিবিবিএল নম্বর এবং তারিখ সংরক্ষণ করবেন। এসব তথ্য পরীক্ষার সময় প্রয়োজন হতে পারে।

আরও বিস্তারিত তথ্য জানতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *