Tongi govt. college online Payment system. টংগী সরকারি কলেজের (২০২০-২০২১) তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষা-২০২৩ সালের ফরমপূরণ ফি জমাদান এবং ই-পেমেন্ট পদ্ধতি বিষয়ে জানাবো। এবং কিভাবে ঘরে বসে Tongi govt. college এর টাকা অনলাইনে পরিশোধ করতে পারবেন।
২০২৩ সালের ৩য় বর্ষ অনার্স নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের নিম্নবর্ণিত শর্তাবলির ভিত্তিতে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন ফরমপূরণের নির্দেশ দেয়া হলো।
জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://ems.nu.ac.bd/student login হতে আবেদন ফরম সংগ্রহ করে শুধুমাত্র নিয়মিত শিক্ষার্থীরা ই-পেন্টের মাধ্যমে ফি পরিশোধ করবে। অনিয়মিত, অকৃতকার্য, মানোননয়ন/গ্রেড উন্নয়ন শিক্ষার্থী কলেজ রসিদের মাধ্যমে পূবালী ব্যাংকে (চেরাগআলী শাখা) পরীক্ষা ফি পরিশোধ করতে হবে।
সংশ্লিষ্ট বিভাগে আবেদন জমা দেয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্রের সাথে ফি জমাদান রসিদ অবশ্যই জমা দিতে হবে। উল্লেখ্য যে, যারা ইতোপূর্বে ভর্তি হয়নি তারাও ভর্তি ফি পরিশোধ করে ফরমপূরণ করতে পারবে।
ফি জমাদানের তারিখ: ২১ হতে ৩০ জানুয়ারি ২০২৫
ফরমপূরণ ফি জমাদান ই-পেমেন্ট পদ্ধতি
ধাপ-১: লিংক https://tongi.aalo.xyz/ প্রবেশ করুন। Payment মেনু হতে Admission/Formfillup-এ প্রবেশের পর Education Level হতে প্রয়োজনীয় কোর্স সিলেক্ট করুন এবং Apply Now-এ ক্লিক করুন।
ধাপ-২: নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীর তথ্য পূরণ করে Payment Method এ Ekpay Payment Gateway সিলেক্ট করুন এবং VERIFY অপশন চাপুন ও Next-এ ক্লিক করুন।
ধাপ-৩: Fee Collection Template হতে টাকার পরিমাণ সিলেক্ট করুন। Student Basic Information পূরণপূর্বক Save-এ ক্লিক করে Submit করুন।
ধাপ-৪: ফি-এর পরিমাণ যাচাই করে নিজস্ব মোবাইল নম্বর দিয়ে Pay Now ক্লিক করুন। Payment Marchant (বিকাশ/রকেট/উপায়/এমক্যাশ/ Wallet/tap) এর মাধ্যমে Payment সম্পন্ন করে রসিদ সংগ্রহ করুন।
জরুরী যোগাযোগ
জটিলতা নিরসনে : 01896 0025 52 অথবা support@aalo.xyz
ফরমপূরণ ফি’র পরিমাণ
অনার্স বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, ইসলামী শিক্ষা, ইস.ইতি ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা = নিয়মিত/অনিয়মিত ২৬৫০/- এবং অন্তর্ভুক্তিসহ সি প্রমোটেড = ৩৬৫০/- টাকা।
পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান ও গণিত = নিয়মিত/অনিয়মিত ২৯৩০/- এবং অন্তর্ভুক্তিসহ সি প্রমোটেড = ৩৯৩০/- টাকা।
রসায়ন = নিয়মিত/অনিয়মিত ৩৪৬০/- এবং অন্তর্ভুক্তিসহ সি প্রমোটেড = ৪৪৬০/- টাকা।
২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে F গ্রেড প্রাপ্ত শিক্ষার্থী = ৫৫৫০ টাকা।
মানোন্নয়ন/গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী (এক পত্র) ১১০০/- (পরবর্তী প্রতি পত্রের জন্য ২৫০ টাকা হারে যোগ হবে)
ইতোপূর্বে যারা ৩য় বর্ষে ভর্তি হয়নি তাদের ভর্তি ফি-এর পরিমাণ
বিএ/বিএসএস/বিবিএস কোর্সের অনার্স সকল বিষয়ের জন্য = ২৭৯০/-
বিএসসি কোর্সের অনার্স সকল বিষয়ের জন্য = ২৮৪০ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: ফি জমাদানের রসিদ, কলেজ আইডি কার্ডের ফটোকপি কাউন্টারে জমা দিতে হবে।
টংগী সরকারি কলেজের আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের সাইটটি ভিজিট করুন। Tongi govt. college online Payment system.

