জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান বা অনার্স কোর্স তিন বছর মেয়াদ করার উদ্যোগ নিয়েছে অন্তরবর্তী সরকার। সম্মান বা অনার্স কোর্স চার বছরের পরিবর্তে তিন বছর করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
অনার্স কোর্স তিন বছর মেয়াদ
তবে রবিবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আয়োজিতি এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম এ সব কথা জানান।
তিনি আরো বলেন, বর্তমানে প্রচলিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছরের অনার্স কোর্স কে তিন বছরের করা হবে। আরো বাকি এক বছরে ডিপ্লোমা এবং কারিগরি ওপর ব্যাপক ভাবে শিক্ষা দেওয়া হবে।
ডিপ্লোমা এক বছর
একটা অনার্সের সার্টিফিকেট দেওয়া হবে। আরেকটা ডিপ্লোমার সার্টিফিকেট দেওয়া হবে। যে সার্টিফিকেট ব্যাপক ভাবে সবার কাছে গ্রহণযোগ্য হবে।
শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী আরো বলেন, শিক্ষার্থীদের অনার্স পড়ার যে স্বপ্ন তাও ঠিকে থাকল, এবং অনেক ভালো চাকরিও পেলো। এছাড়া কর্মসংস্থানে গিয়ে বেগ পেতে হবে না। একটা অভিনব অসাধারণ সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে তিনি মনে করেন।
আরো দেখুনঃ Tongi govt. college honors admission
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম,
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক।
এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের। আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়োমিত ভিজিট করুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান বা অনার্স কোর্স তিন বছর মেয়াদ

