টংগী সরকারি কলেজ সহ সকল কলেজে শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান শুরু

টংগী সরকারি কলেজ সহ সকল কলেজে শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান

টংগী সরকারি কলেজ সহ সকল কলেজে শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান শুরু। একাদশ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে ভর্তিকৃত/অধ্যয়নরত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,

দুর্ঘটনায় গুরুতর আহত, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরে জুলাই-আগস্ট প্রান্তে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে একাদশ থেকে স্নাতক সমমান শ্রেণিতে অধ্যয়নরত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হবে।

দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য (https://www.eservice.pmeat.gov.bd/medical) লিংক-এ প্রবেশ করে ই-চিকিৎসা সহায়তা ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক

প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আগামী ৩১/০৮/২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশ প্রদান করা হলো ।

যারা অনুদান পাবেন

এই কলেজে অধ্যয়নরত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী

প্রতিবন্ধি ও অসহায় শিক্ষার্থী

অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রদান করা হবে।

আবেদনের শেষ সময়ঃ ৩১/০৮/২০২৫ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনের লিংকঃ (https://www.eservice.pmeat.gov.bd/medical) লিংক-এ প্রবেশ করে

ই-চিকিৎসা সহায়তা ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। আবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করার নিয়মাবলী

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে।

আবেদনের নিয়মঃ সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক

এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন। অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।

আরো দেখুনঃ ডিগ্রীতে ভর্তি হতে যেসব কাগজ পত্র লাগবে

১। রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে) ২। মোবাইল ভেরিফিকেশন করুন ৩। লগইন করুন ৪। আবেদন করুন ৫। ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন।

প্রয়োজনীয় কাগজপত্র

ছবি

স্বাক্ষর

জন্ম নিবন্ধন সনদ

অভিভাবকের জাতীয় পরিচয়পত্র

শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে)

দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারী হাসপাতালের ডাক্তার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ (নির্ধারিত ফর্মে)

পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র (প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য)

চিকিৎসা অনুদানের প্রাপ্তির সময়সীমা

আবেদনের প্রাপ্তির ০৩-০৪ মাস পর অর্থ প্রেরণ করা হয়। শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *