স্নাতক (সম্মান) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ। স্নাতক (সম্মান) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিষয়ভিত্তিক মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ অনার্স কোর্সে বিষয়ভিত্তিক মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)-এ প্রবেশ করে নির্দেশনা মোতাবেক আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
আবেদন ফরম সংগ্রহের পর নির্ধারিত তারিখের মধ্যে ই-পেমেন্টের মাধ্যমে ভর্তি ফি এবং আবেদন ফরমসহ প্রয়োজনীয় কাগজপত্র ও সেমিনার ফি সরাসরি সংশ্লিষ্ট বিভাগে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়া হলো।
ভর্তি তারিখ: ২৬ জুন হতে ১৫ জুলাই ২০২৫
ভর্তি ফিসের পরিমাণ ও অনার্সের বিষয়সমূহ
বাংলা, ইংরেজি, ইসলামী শিক্ষা, ইস.ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়সমূহর জন্য ভর্তি ফি ৩২৫০/- টাকা।
রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও উদ্ভিদবিজ্ঞান বিষয়সমূহর জন্য ভর্তি ফি ৩৩৭৫/- টাকা।
সেমিনার ফি সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল বিষয় ৪৫০×৪ = ১৮০০/- টাকা।
বিজ্ঞান শাখার সকল বিষয়: ৬০০x৪ = ২৪০০/- টাকা।
মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্ববর্তী শিক্ষাবর্ষে কোন কোর্সে (নিয়মিত/প্রাইভেট) ভর্তি থাকলে তাকে অবশ্যই পূর্ববর্তী কোর্সের ভর্তি ৩ জুলাই ২০২৫ এর মধ্যে বাতিলপূর্বক নতুন কোর্সে ভর্তির নির্দেশ দেয়া হলো।
অন্যথায় দ্বৈত ভর্তির কারণে অনার্স ভর্তি বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় কাগজপত্র সমূহ
১। ল্যাব হতে সদ্য তোলা পাসপোর্ট সাইজ শিক্ষার্থীর ৩ কপি ছবি, এসএসসি ও এইচএসসি পাশের মূল ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র।
এসএসসি ও এইচএসসি নম্বরপত্র, প্রশংসাপত্র, প্রবেশপত্র ও রেজি: কার্ডের ফটোকপি ৩ কপি করে ।
২। প্রাথমিক আবেদনের শিক্ষার্থীর কপি ও ফি জমাদানের রসিদের কপি এবং পাঠবিরতির সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
ই-পেমেন্ট-এর মাধ্যমে ফি জমাদান পদ্ধতি
টংগী সরকারি কলেজ, গাজীপুর www.tgco.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে ই-পেমেন্টে প্রবেশ করুন।
Under graduate (Honours) এরপর Honours 1st Year Admission 2024-2025-এ ক্লিক করুন।
Apply Now-এ ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত Admission Roll ও Payment Method বক্স পূরণ করে Next চাপুন।
নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীর তথ্য ফরমপূরণ করে Save-তে ক্লিক করুন।
Payment Method-এ Pay Station Payment Gateway হতে Verify অপশনে ক্লিক করার পর Next-এ ক্লিক করুন।
নিজস্ব মোবাইল নম্বর ও ইমেইল Input দিয়ে Pay Now ক্লিক করুন। Payment Merchant (বিকাশ/রকেট/উপায়) এর মাধ্যমে Payment সম্পন্ন করে প্রমাণক হিসেবে রসিদ সংগ্রহ করুন।
ই-পেমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনে : 01896002566
অধ্যক্ষ, টংগী সরকারি কলেজ, গাজীপুর। বিস্তারিত জানতে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন।

