ডিগ্রী ১ম বর্ষ ভর্তি কার্যক্রম সময় বৃদ্ধি সম্পর্কিত বিজ্ঞপ্তি

ডিগ্রী ১ম বর্ষ ভর্তি কার্যক্রম সময় বৃদ্ধি সম্পর্কিত বিজ্ঞপ্তি

 ডিগ্রী ১ম বর্ষ ভর্তি কার্যক্রম সময় বৃদ্ধি সম্পর্কিত বিজ্ঞপ্তি,২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি।

ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)

সংশিষ্ট সকলের আবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে।

যে সকল কলেজ আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক আবেদন নির্ধারিত সময়ে নিশ্চয়ন করতে পারেনি।

সে সকল কলেজকে ১৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ইং তারিখ রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন নিশ্চয়ন করতে বলা হলো।

উল্লেখ্য যে, এ ধরণের প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত

প্রার্থীদের মেধা তালিকায় স্থান পেতে তাদের অবশ্যই পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে হবে।

ভর্তি আবেদনের তারিখ

কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে।

১) কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ: ১৯/১২/২০২৪ইং থেকে ২৪/১২/২০২৪ইং তারিখ পযন্ত।

২) কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ [আবেদনকারী প্রতি ১৭৫/- (একশত পঁচাত্তর) টাকা হারে) সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ০১/০১/২০২৫ইং থেকে ০৭/০১/২০২৫ইং তারিখ পযন্ত।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Degree Pass) অপশন থেকে Pay Slip ডাউনলোড করতে হবে

এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

গত ১৭ তারিখ এই নোটিশ পাবলিশ করা হয়েছে।

(ড. মো. আশেক কবির চৌধুরী)

ডিন (ভারপ্রাপ্ত), স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্থল

জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪

পরিচালক, তথ্য ও প্রযুক্তি (আইসিটি) দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় (ওয়েবসাইটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো) ডিগ্রী ১ম বর্ষ ভর্তি কার্যক্রম সময় বৃদ্ধি সম্পর্কিত বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *