Tongi govt. college honors admission 2024

Tongi govt. college honors admission 2024

Tongi govt. college honors admission 2024. টংগী সরকারি কলেজ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ অনার্স কোর্সে নিম্নবর্ণিত বিষয়সমূহে নির্ধারিত আসনে ভর্তির প্রাথমিক আবেদন চলছে। ভর্তিচ্ছু যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের ২১ জানুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions হতে প্রাথমিক আবেদন ফরম সংগ্রহ করতে হবে।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা সমূহ

২০২১/২০২২ সনে এসএসসি বা সমমান পরীক্ষা

বিভাগ – মানবিক – জিপিএ ২.৫০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা, জিপিএ ২.৭

২০২৩ /২০২৪ সনে এইচএসসি বা সমমান পরীক্ষা

বিভাগ – মানবিক – জিপিএ ২.৫০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা, জিপিএ ২.৭৫

ভর্তি ইচ্ছুক বিষয়ে (২০০ নম্বর) অথবা অনুমোদিত সমগোত্রীয় বিষয়ে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ২.৫০ পয়েন্ট থাকতে হবে। উভয় পরীক্ষা মিলে মানবিক শাখায় ন্যূনতম ৫.৫০ এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ৬.০০ থাকতে হবে।

পঠিত বিষয়সমূহ

বিএ (সম্মান)

বাংলা, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, ইস. ইতিহাস ও সংস্কৃতি

বিএসএস (সম্মান)

সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি

বিবিএ (সম্মান)

ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান

বিএসসি (সম্মান)

পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, উদ্ভিদবিদ্যা

আবেদন ফরম সংগ্রহ

(ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবোর্ড, পাশের সন ও নিজস্ব মোবাইল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। বিষয় নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, প্রয়োজনে অভিভাবকের পরামর্শ নিতে হবে। পছন্দের বিষয়টি প্রথমে এবং তারপর পছন্দের ধারাবাহিকতায় বিষয়গুলো নির্বাচন করতে হবে।

(খ) আবেদন ফরমপূরণের সময় প্রার্থীর সম্প্রতি তোলা রঙ্গিন ছবি (120 x 150 Pixels, JEPG, 50kb) আপলোড করতে হবে।

(গ) ফি প্রদানের ৭২ ঘন্টার মধ্যে কলেজ কর্তৃক নিশ্চয়নপূর্বক SMS-এর মাধ্যমে জানানো হবে। আবেদন নিশ্চয়ন না হলে অথবা SMS না পেলে অবশ্যই ৭২ ঘণ্টা পর অথবা ২ মার্চ, ২০২৫ তারিখের মধ্যে আবেদন ফরম ও ফি জমাদান রসিদসহ (কলেজ অফিস/অনার্স ১ম বর্ষ ২০২৪-২০২৫) ভর্তি কমিটির সাথে যোগাযোগ করতে হবে। আবেদন ফরম কলেজ কর্তৃক নিশ্চয়ন ব্যতীত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

(ঘ) যোগাযোগের প্রয়োজনে ডাউনলোডকৃত আবেদনে শিক্ষার্থীকে নিজ মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

(ঙ) জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট হতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও এইচএসসি পরীক্ষার রেজিস্টেশন কার্ডসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। ভর্তি পরীক্ষায় সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাকী ১০০ নম্বর এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৪০%, এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৬০% (৪র্থ বিষয় ব্যতীত)।

যে কোন সমস্যা সমাধানে যোগাযোগের জন্য : 01776671262, 01765864016

আবেদন ফি জমাদান পদ্ধতি (ই-পেমেন্ট অথবা সরাসরি কলেজে জমাদান )

ই-পেমেন্ট পদ্ধতি হলো

পদ্ধতি-১: ই-পেমেন্ট পদ্ধতি এ টংগী সরকারি কলেজ, গাজীপুর www.tgco.edu.bd ওয়েবসাইটে প্রবেশ করে ই-পেমেন্টে প্রবেশ করুন। Under graduate (Honours) এরপর Honours 1st Year Admission 2024 2025-এ ক্লিক করুন। Apply Now-এ ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত Admission Roll ও Payment Method বক্স পূরণ করে Next চাপুন। নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীর তথ্য ফরমপূরণ করে Save তে ক্লিক করুন। Payment Method এ Pay Station Payment Gateway হতে Verify অপশনে ক্লিক করার পর Next-এ ক্লিক করুন। নিজস্ব মোবাইল নম্বর ও ইমেইল Input দিয়ে Pay Now ক্লিক করুন। Payment Merchant (বিকাশ/রকেট/উপায়) এর মাধ্যমে Payment সম্পন্ন করে প্রমাণক হিসেবে রসিদ সংগ্রহ করুন।

অনলাইনে কলেজের ফরমপূরণ ফি জমাদান এই লিংকে ক্লিক করুন

পদ্ধতি-২: সরাসরি কলেজে জমাদানের ক্ষেত্রে আবেদন ফরম এর সাথে ৭০০ টাকা নগদ জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা: ৩ মে ২০২৫, শনিবার সকাল ১১টা-১২টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *