ID Card Check Online 2026 – NID Check. বর্তমানে বাংলাদেশে NID Card ছাড়া কোনো কাজই করা সম্ভব না। চাকরি, ব্যাংক একাউন্ট, বিকাশ নগদ থেকে শুরু করে জমি কেনা বেচা সবখানেই NID লাগে। আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন বা আপনার NID Card হারিয়ে গিয়ে থাকে, তাহলে আপনি খুব সহজেই ঘরে বসে ID Card Check Online করতে পারবেন।
অনেকে গুগলে সার্চ করেন id card check online, nid card check, smart nid check। আজকের পোস্টে আমি আপনাদের সব নিয়ম একসাথে দেখাবো, যাতে আপনাকে আর উপজেলা অফিসে ঘুরতে না হয়।
ID Card Check Online কি?
ID Card Check Online হলো অনলাইনে আপনার জাতীয় পরিচয়পত্রের বর্তমান অবস্থা জানা। আপনার কার্ড তৈরি হয়েছে কিনা, Smart Card কোথায় আছে, আপনার তথ্যে কোনো ভুল আছে কিনা, সব কিছু আপনি services.nidw.gov.bd ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
আরো পড়ুনঃ নতুন ভোটার আইডি কার্ড 2026
ID Card Check Online করতে কি কি লাগবে?
অনলাইনে চেক করার জন্য আপনার কাছে এই ৩ টা জিনিস থাকতে হবে:
১. NID Form Number বা NID Number (ভোটার স্লিপে থাকা ৯ ডিজিটের নাম্বার)
২. আপনার সঠিক জন্ম তারিখ
৩. যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেটি
ID Card Check Online করার নিয়ম – ৩ টি পদ্ধতি
পদ্ধতি ১: NIDW ওয়েবসাইট থেকে NID Card Check
এটি সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য পদ্ধতি।
ধাপ ১: প্রথমে আপনার ফোন থেকে services.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ ২: যদি আপনার একাউন্ট না থাকে, তাহলে “রেজিস্টার করুন” বাটনে ক্লিক করুন। আপনার Form Number, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড দিয়ে ফর্ম পূরণ করুন।
ধাপ ৩: আপনার ঠিকানা সিলেক্ট করুন এবং মোবাইলে আসা OTP কোড দিয়ে ভেরিফাই করুন। ফেস ভেরিফিকেশন করুন।
ধাপ ৪: একাউন্ট তৈরি হয়ে গেলে লগইন করুন। ড্যাশবোর্ডে গেলেই আপনি আপনার NID Card এর ছবি, নাম, ঠিকানা সব দেখতে পারবেন। এখান থেকেই আপনি বুঝবেন আপনার ID Card তৈরি হয়েছে কিনা।
পদ্ধতি ২: Smart Card Status Check
আপনার Smart Card তৈরি হয়েছে কিনা তা আলাদা ভাবে চেক করতে পারবেন।
services.nidw.gov.bd/nid-pub/claim:smart-card-status লিংকে যান। আপনার NID Number, জন্ম তারিখ ও ক্যাপচা দিয়ে সাবমিট করুন। যদি লেখা আসে “Your Smart Card is ready”, তাহলে আপনার কার্ড উপজেলায় চলে এসেছে।
পদ্ধতি ৩: SMS দিয়ে ID Card Check
যাদের কাছে স্মার্টফোন নেই, তারা SMS দিয়েও চেক করতে পারবেন।
আরো পড়ুনঃ জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করণীয়
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
NID <Space> Form Number <Space> DOB
যেমন: NID 1234567890 01-01-2002 লিখে পাঠিয়ে দিন 105 নম্বরে। ফিরতি SMS এ আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার NID এর অবস্থা।
NID Card Download করার নিয়ম
ID Card Check Online করার পর আপনি চাইলে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। ড্যাশবোর্ডে “ডাউনলোড” অপশনে ক্লিক করলেই আপনার NID এর PDF কপি পেয়ে যাবেন। এটি দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন।
কেন ID Card Check Online করা জরুরি?
অনেক সময় NID তে নামের বানান বা ঠিকানায় ভুল থাকে। আপনি যদি সময় মতো ID Card Check Online না করেন, তাহলে পরে সংশোধন করতে অনেক টাকা ও সময় লাগবে। তাই হাতে পাওয়ার পর পরই একবার চেক করে নেয়া ভালো।
সাধারণ সমস্যা ও সমাধান:
যদি Form Number দিয়ে লগইন না হয়, তাহলে বুঝবেন আপনার NID এখনো Approved হয়নি। ৭ দিন পর আবার চেষ্টা করুন। আর যদি OTP না আসে, তাহলে আপনার আবেদনের সময় যে নাম্বার দিয়েছিলেন, সেই নাম্বারটি চালু আছে কিনা দেখুন।
শেষ কথা:
আশা করি এই পোস্ট থেকে আপনি ID Card Check Online করার সম্পূর্ণ নিয়ম জানতে পেরেছেন। এই নিয়মে আপনি 2026 সালের আপডেট অনুযায়ী ঘরে বসেই সব কাজ করতে পারবেন। পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
